1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

জয়পুরহাটে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

জয়পুরহাটে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাপ্পী সওদাগরকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাপ্পী সওদাগর ধর্ষণ মামলার আসামি ছিলেন। মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু তিনি পলাতক ছিলেন। ২০০৮ সালে ২৯ এপ্রিল জয়পুরহাট  জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা তিনি স্বীকার করেন। মামলার পর থেকে পলাতক জীবন-যাপন করে আসছিলেন। বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আদালত আসামি বাপ্পী সওদাগরকে যাবজ্জীবন সাজা দেন। সেই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )