1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

লায়নস ক্লাব অফ রংপুরের উদ্যোগে মাংস বিতরণ ও বৃক্ষরোপণ 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন
লায়ন্স ক্লাব অব রংপুর জেলার উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুলাই)  সকালে ক্লাব প্রাঙ্গনে দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস, পোলার চাল, তেল, মসলা বিতরণ করা হয়। পরে নগরীর  ৭ নং ওয়ার্ডের চিলমন ঈদগাঁ মাঠে শতাধিক ফলজ, বনজ,ঔষধি গাছ রোপন করা হয় ।
 এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ রংপুরের প্রেসিডেন্ট লায়ন লায়ন আজহারুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক লায়ন মো: জাভেদ হাসান, আইপিপি লায়ন বানিউল আদম বাবু, পরিচালক ও রিজিওন চেয়ারপার্সন লায়ন হাসান মাহবুব লোটন, পরিচালক লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, মেম্বার লায়ন অনিন্দ্য আউয়াল, পরিচাল লায়ন দেলওয়ার হোসেন রিপন এবং লিও ক্লাব অফ রংপুরের সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন,  প্রকৃতি, পরিবেশ, মানবতা, পশুপাখি সকলের ক্ষেত্রে সমতা এবং যার যা প্রাপ্যতা তা নিশ্চতকরনে আমরা লায়নবৃন্দ কাজ করে যাবো। বিশ্বব্যাপী মানবতার উন্নয়নে লায়নিজম এক সেবার নাম।
উল্লেখ্য যে, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল দুইশত আটটি দেশে সাতচল্লিশ হাজার ক্লাবের মাধ্যমে পরিবেশ,  অন্ধত্ব নিবারন, ডায়াবেটিক সহ বিভিন্ন সেবা প্রদান করে থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )