1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

রাজধানীর ফার্মগেট সেজান পয়েন্ট শপিং মলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ ১ জুলাই শনিবার সকালে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসে যাওয়ার সময় ফার্মগেট সেজান পয়েন্ট শপিং মলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন মনিরুজ্জামান তালুকদার নামের একজন পুলিশ সদস্য।

নিহত মনিরুজ্জামান পুলিশ কনস্টেবল পদে তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি শেরপুর জেলার বাসিন্দা। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাচ্ছিলেন মনিরুজ্জামান। এমন সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান তিনি।

আজ সকালে ৯৯৯ থেকে কল করে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত মনিরুজ্জামানের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর ফার্মগেট সেজান পয়েন্ট শপিং মলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ ১ জুলাই শনিবার সকালে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসে যাওয়ার সময় ফার্মগেট সেজান পয়েন্ট শপিং মলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন মনিরুজ্জামান তালুকদার নামের একজন পুলিশ সদস্য। নিহত মনিরুজ্জামান পুলিশ কনস্টেবল পদে তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি শেরপুর জেলার বাসিন্দা। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাচ্ছিলেন মনিরুজ্জামান। এমন সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )