1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম

টেকনাফে অপহৃত রোহিঙ্গা দুই যুবক উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা যুবককে ৭ দিন পর পাহাড় থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএন এর উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশা।

উদ্ধার যুবকরা হলেন টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৫ এর সলিমুল্লাহের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৩) ও একই ব্লকের মোহাম্মদ আলমের ছেলে রবি আলম (২৬)।

শুক্রবার সকালে টেকনাফ হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পের পিছনের পাহাড়ের ভেরত থেকে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা জানান, ২৩ জুন রাত ৮টার দিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাস্প-২৬ শালবাগান এ/০৭ ব্লকের পানের দোকানের সামনে থেকে অজ্ঞাত ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী
এ/৫ ব্লকের দুইজন রোহিঙ্গাকে অপহরণ করে ক্যাম্পের পশ্চিম পাশে গহীন পাহাড়ে নিয়ে যায়।

পরবর্তীতে শালবাগান এপিবিএন পুলিশ সম্ভাব্য সকল জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করায় এপিবিএন এর আভিযানিক তৎপরতায় উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় শুক্রবার সকালে অপহরণকারীরা ভিকটিমদেরকে শালবাগান ক্যাম্পের এ/৯ ব্লকের কাটাতার বেষ্টনীর বাইরে অবস্থিত পাহাড়ের পাদদেশে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে শালবাগান এপিবিএন পুলিশ ভিকটিমদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভিকটিমদের তাদের পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )