1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম

ঈদের দ্বিতীয় দিনও সারাদেশে বৃষ্টির আভাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

কোরবানির ঈদের দিনের মতো দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে বৃষ্টির কারণে ঈদের নামাজ ও কোরবানি দিতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। ফলে দুপুরের পর থেকে কোরবানি দেন অনেকেই। ঈদের দ্বিতীয় দিনও কোরবানি দেবেন ঢাকাবাসী।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্র অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )