1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

রংপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মিনহাজ (২০) নামে পিকআপ চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর হাজীরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের হেল্পারসহ ৪ জন আহত হয়েছে। নিহত মিনহাজ বগুড়ার জেলার বাসিন্দা। তার বাবার নাম আজগার আলী। এ তথ্য নিশ্চিত করেছেন হাজীরহাট থানার ওসি রাজিব বসুনিয়া।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে যাত্রীবাহী বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিল। বাসটি হাজীরহাট এলাকায় আসলে রংপুর থেকে সৈয়দপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মিনহাজ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাজীরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )