1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুইজনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (২৮ জুন) সকাল ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর এলাকার কিশোর আল আমিন এবং অপরজন অজ্ঞাত।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )