1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ জুন) সরকারপ্রধানের শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়।

শুভেচ্ছা বার্তাটি অডিও এবং ভিডিও ফরম্যাটে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

মোবাইল ফোনেও জনসাধারণকে এ শুভেচ্ছা বার্তাটি পাঠানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আস সালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ, কোরবানি অর্থ ত্যাগ, ক্ষুদ্রতা, নিচুতা, অহংকার, স্বার্থপরতার ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ সার্থক হয়ে উঠে।’

‘ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেই।’

দেশবাসীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ ঈদ মোবারক।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )