1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

সুন্দরবনে কীটনাশকসহ আরও এক জেলে আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আ. রহিম (৪৮) নামে আরও এক জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ির মগেরহোড়া খাল থেকে ওই জেলেকে আটক করেন বনরক্ষীরা।

এ সময়ে একটি ফিশিং ট্রলার, চার বোতল রিপকর্ড কীটনাশক ও বিষ দিয়ে ধরা বেশকিছু চিংড়ি মাছ জব্দ করা হয়।

আটক জেলে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের আ. লতিফের ছেলে। এর আগে সোমবার সন্ধ্যায় সুন্দরবন শরণখোলা রেঞ্জের দুবলার চরের মাঝের কিল্লা খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের চেষ্টাকালে ১৪ জেলেকে আটক করে রক্ষীরা। আটক জেলেদের কাছ থেকে একটি ফিশিং ট্রলার, দুই বোতল কীটনাশক ও জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়ে।

মঙ্গলবার বিকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )