1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

ইয়াং স্টার ক্লাব কতৃক চতুর্থ বারের মতো জুনিয়র ফুটবল টুর্নামেন্ট আয়োজন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৭০ জন দেখেছেন

মো:হেলাল মিয়া, প্রতিনিধি 

ইদের দ্বিতীয় দিন, মধ্য পাড়া পানবাড়ি স্কুল মাঠে টানা চতুর্থ বারের মতো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইয়াং স্টার ক্লাব।

ইয়াং স্টার ক্লাব টি তরুনদের নিয়ে সমাজ কল্যাণ ও মানবসেবা মূলক কাজ করে থাকে। কিছু তরুণ যখন অনলাইন গেইম ও অন্যান্য নেশায় আসক্ত ঠিক তখনই কিছু তরুণ কাজ করে যাচ্ছে কিভাবে অনলাইন গেইম ও অন্যান্য আসক্তি থেকে তরুনদের দুরে রাখা যায়। তারই ধারাবাহিকতায় প্রত্যেক বছর ইয়াং স্টার ক্লাব নানা ধরনের খেলার আয়োজন করে থাকে। এবার তার ব্যতিক্রম নয়। তাই ইদের দ্বিতীয় দিন ক্লাব টি তরুনদের নিয়ে ফুটবল টুর্নামেন্টর আয়োজন করেছে।

এই খেলার বিষয়ে জানতে চাইলে ইয়াং স্টার ক্লাবের কোষাধ্যক্ষ মো:তৌফিক হাসান সংবাদ পোস্ট কে বলেন, তরুণরা অনলাইন গেইম ও মাদকের মতো ভয়াবহ আসক্তি থেকে বেরিয়ে আসুক, খেলাধুলা করুক,সুস্থ শরীর ও মন গঠন করুক সেই প্রত্যাশায় আমরা প্রত্যেক বছর এই আয়োজন করে থাকি।

উল্লেখ্য যে,গতবছর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মো: মোস্তাফিজুর রহমান মোস্তফা। মেয়র রংপুর সিটি কর্পোরেশন,রংপুর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )