1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবিলা করে এগিয়ে যেতে হবে : নসরুল হামিদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিদ্যুৎ বিভাগ বরাবরই ভালো করলেও আরও ভালো করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে আপস করা যাবে না। চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবিলা করেই সামনে এগোতে হবে।’

রবিবার বিদ্যুৎ ভবনে বিভিন্ন দপ্তরের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, ‘পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেম সংযোগ করে বিভিন্ন দপ্তরের আধুনিকায়নে কাজ করতে হবে। টিমওয়ার্ক বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। টিমের সদস্যদের মধ্যে স্মার্টনেস, দক্ষতা ও পেশাদারিত্বের মনোভাব সৃজন করতে হবে।’

আজ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ১৭টি দপ্তর প্রধান এপিএ স্বাক্ষর করেন। উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ বিভাগে এপিএ বাস্তবায়ন দ্বিতীয় স্থান অধিকার করেছিল।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইপিআরসির চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেন, স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )