1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট পদ্ধতি আবিষ্কার করেছি: ডিসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, গত বছর স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করেছিলাম। পুরো নারায়ণগঞ্জে এক লাখ ৬৯ হাজার মানুষের মাঝে আমরা টিসিবির পণ্য বিতরণ করেছি। আজকে পুরো জেলা ঘুরে ঘুরে দেখলাম। দ্রুততম সময়ের মাধ্যমে এটা বিতরণ করা সম্ভব হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো স্মার্ট বাংলাদেশের জন্য এ রকম একটা স্মার্ট পদ্ধতি আমরা আবিষ্কার করেছি।

বুধবার (২৪ মে) ফতুল্লা ইউনিয়নে নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য স্মার্টকার্ডের মাধ্যমে বিতরণ ও পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদুল হাসান।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসসহ উপজেলা প্রশাসন ও ইউপি সদস্যরা।

টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য স্মার্ট কার্ডের মাধ্যমে নারী-পুরুষসহ ১১শ ৭৭ জনের মাঝে বিতরণ করা হয় বলে জানান ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )