1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাং সংঘর্ষে যুবক নিহত, আহত ৫ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান বেসরকারি শিক্ষকদের বদলি চালুর সম্মতি দিলেন প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: মির্জা ফখরুল এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ড. মোহাম্মদ নাদিমুর রহমান হাম ও হামের উপসর্গে দেশে আরও ৬ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৩১৭ পুলিশে বড় রদবদল, ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি অজ্ঞাত স্থান থেকে ভিডিও বক্তব্য দিলেন আসামি, খুঁজে পাচ্ছে না পুলিশ ১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি তামিলনাড়ুতে মাত্র ১ ভোটের ব্যবধানে হারলেন ডিএমকে মন্ত্রী

পুলিশে বড় রদবদল, ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২১ জন দেখেছেন

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২–এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে এবং এসবি (ঢাকা)-এর পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে পাঠানো হয়েছে। পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে এবং এসবির পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং শিল্পাঞ্চল পুলিশের সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে বদলি করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনে এবং রাজশাহীর সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপিতে উপপুলিশ কমিশনার এবং ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে এবং আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদরদপ্তরের এআইজি এবং সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে ডিআইজি পর্যায়েও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ সদরদপ্তরে, আরএমপির কমিশনার জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জে এবং এসবির ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি আশিক সাঈদকে বরিশালের পুলিশ কমিশনার করা হয়েছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে সিআইডিতে এবং সিআইডির ডিআইজি আবুল বাশার তালুকদারকে ডিএমপিতে আনা হয়েছে। সানা শামীনুর রহমানকে সিআইডিতে এবং মোহাম্মদ শামসুল হককে ডিএমপিতে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উপসচিব পদ থেকে প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )