1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

ভারতশাসিত জম্মু কাশ্মীরে বন্দুকধারীর হামলায় নিহত ৭

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৮০ জন দেখেছেন

ভারতশাসিত জম্মু কাশ্মীরে বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। কৌশলগত একটি টানেল প্রজেক্টে এ হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার একটি সরকারি সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার গগনগিরে একটি নির্মাণ প্রকল্পে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় ছয়জন নির্মাণ শ্রমিক ও একজন চিকিৎসক নিহত হন।

সোমবার ভারতীয় পুলিশ এ ঘটনায় স্থানীয় বিদ্রোহীদের অভিযুক্ত এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে। সোনামার্গের রিসোর্ট শহরের কাছে গগনগিরে নির্মাণ শ্রমিকদের একটি ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে কমপক্ষে দুজন হামলাকারী নির্মাণ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত কর্মকর্তা ও শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া এ ঘটনায় অন্তত ১০ জনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে আরও পাঁচজন মারা যান।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকরা কাজ শেষে ক্যাম্পে ফেরার পরপরই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে পাঁচজন অভিবাসী শ্রমিক ও কর্মকর্তা, একজন কাশ্মীরি কর্মী এবং একজন কাশ্মীরি চিকিৎসক রয়েছেন। হামলাকারীদের ধরতে পুলিশ ও সশস্ত্র বাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে হামলার নিন্দা জানিয়েছেন এবং একে জঘন্য ও কাপুরুষিত হামলা বলে অভিহিত করেছেন। এ ছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যারা দায়ী তাদের কঠোর জবাবের মুখোমুখি হতে হবে।

ভারতের কৌশলগত এ টানেল প্রকল্পে শত শত শ্রমিক কাজ করছেন। যাদের বেশিরভাগ ভারতের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। এটি কাশ্মীর উপত্যকাকে লাদাখের সঙ্গে সংযুক্ত করব।এলাকাটি তুষারপাতের কারণে বছরের অর্ধেকের বেশি সময় বিচ্ছিন্ন থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, টানেল প্রকল্পটি সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ, যা লাদাখে কাজ করার জন্য উল্লেখযোগ্যভাবে উন্নত ক্ষমতা অর্জন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )