1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আকাশ আরো ৫ হাজার জনবলসহ নিজস্ব ভবন চায় পিবিআই পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক: ইসির নির্দেশনা সৈয়দপুরে মায়ের সুস্থতার দোয়া চেয়ে দানবাক্সে স্বর্ণ ও টাকা রেখে সন্তানের আবেগঘন চিরকুট বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের জকসু নেতাকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেত্রী ১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার হাম প্রতিরোধে বাংলাদেশকে অর্থ সহায়তা দিচ্ছে ইইউ

ইন্টারনেট গতির বৈশ্বিক সূচকে বাংলাদেশের উন্নতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ জন দেখেছেন

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির বৈশ্বিক সূচকে ১০১তম অবস্থান থেকে ৯৮তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এতে সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ের পর আগস্টে বাংলাদেশের এ উন্নতি। তবে মোবাইল ইন্টারনেটের গতিও কিছুটা বাড়লেও র‍্যাঙ্কিংয়ের ৮৯তম অবস্থানেই আছে বাংলাদেশ। জুলাই মাসের মতোই মোবাইল ইন্টারনেটের গতিতে আগস্টে ৮৯তম অবস্থানে আছে বাংলাদেশ।

বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি কেমন, তা তুলে ধরে প্রতি মাসে স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা। প্রতিষ্ঠানটির সবশেষ আগস্ট মাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ওকলার তথ্যানুযায়ী- জুলাইয়ে দেশে সক্রিয় চারটি মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ২৭ দশমিক শূন্য ৮ এমবিপিএস। আর আগস্টে গতি কিছুটা বেড়ে হয়েছে ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। একই সময়ে আপলোড স্পিড ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।

ওকলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে গতির সূচকে এগোতে শুরু করে মোবাইল ইন্টারনেট। মার্চে ১১২তম অবস্থানে থাকার পর এপ্রিলে কিছুটা এগিয়ে ১১০তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এরপর মে মাসে ১০৯তম এবং সবশেষ জুনে এক লাফে ৯০তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এদিকে, আগস্ট মাসে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল ৪৮ দশমিক ১৪ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ৪৭ দশমিক ৩১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ৫ মিলিসেকেন্ড।

গত ছয় মাসে মোবাইল ইন্টারনেটের তুলনায় ব্রডব্যান্ড ইন্টারনেটের সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা স্থিতিশীল দেখা গেছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির সূচকে এপ্রিলে ১০৬তম অবস্থান থেকে মে মাসে দুই ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে নেমে যায় বাংলাদেশ। এরপর অবশ্য এক লাফে ১০০তম অবস্থানে উঠে আসে। জুলাইয়ে এক ধাপ পেছানোর পর আগস্ট আবারও দুই ধাপ এগোলো বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )