1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

আওয়ামী লীগে যোগ দিলেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা বোট ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এ সময় গণপূর্ত মন্ত্রীও তাকে আওয়ামী লীগে বরণ করে নেন।

সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সৈয়দ এ কে একরামুজ্জামান জানান, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। আমি নাসিরনগরের সার্বিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন একরামুজ্জামান। এজন্য তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মীরা একরামুজ্জামানকে সমর্থন দেন। এই আসনে জাতীয় পার্টির লাঙ্গলের প্রতীকের প্রার্থী শাহনুল করিম এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাওয়া ছয়জন নেতাও তাকে সমর্থন দেন। তারা প্রকাশ্যে একরামুজ্জামানের পক্ষে মাঠে সরব ছিলেন। নির্বাচনে তিনি  ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) নৌকার প্রার্থী বি এম ফরহাদ হোসেনকে বিপুল ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )