1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা মাহিনুর রহমান (১৩) ও সিতাব মিয়া (১৪) নামের দুইজন আরোহী নিহত হন।

বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার বেলা ১১টায় দুই মোটরসাইকেল আরোহী গাবতলী উপজেলা থেকে বগুড়া শহরের দিকে আসছিলো। এসময় দ্বিতীয় বাইপাসের সাবগ্রামের বড়িয়া নামক স্থানে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকার মো. সুমনের ছেলে মাহিনুর রহমান ও অপর আরোহী একই উপজেলার দুর্ঘাহাটা গ্রামের উজ্জ্বল রহমানের ছেলে সিতাব মিয়া ট্রাকের চাপায় মারা যায়। এসময় তাদের মোটরসাইলেকটি দুমড়ে-মুচড়ে যায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত দুইজনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )