1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

টঙ্গীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১২ জন দেখেছেন

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে অটোরিকশার ওপর পড়লে এক রিকশাচালক নিহত হয়েছেন।

রোববার রাত সোয়া ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম নবীন (১৮)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার দলা গ্রামের দুদু মিয়ার ছেলে। নবীন টঙ্গীর মধুমিতা এলাকায় একটি ভাড়া বাসায় বাস করতেন।

ঘটনার পর আশপাশের লোকজন আহত নবীনকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রাতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রাতে কুড়িগ্রামের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস নামক ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে প্রবেশের পূর্বে মধুমিতা রেলক্রসিং এলাকায় পৌঁছলে গাজীপুর সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা পরিষ্কারে ব্যবহৃত একটি ট্রাক রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে আঘাত করে। এতে অটোরিকশাচালক নবীনের ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রাকিবুর রহমান মুঠোফোন বলেন, একটি ট্রাক রেললাইনের উঠে পড়ে। এ সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনার কিছুক্ষণ পর ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন পেরিয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত অটোরিকশা চালক পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )