1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

শনিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১২ জন দেখেছেন

সীমান্তে অস্থির পরিস্থিতির কারণে কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী এ বিষয়টি জানিয়েছেন।

ইউএনও বলেন, আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে নিরাপত্তাজনিত কারণে টেকনাফ হতে সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সকল জাহাজ শুক্রবার পর্যন্ত চলাচল করবে।

তিনি আরো বলেন, পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে অবগত করা হবে। তবে চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )