1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম

সংরক্ষিত আসনে আ’লীগের মনোনয়ন কিনলেন রংপুরের নারী চিকিৎসক শর্মিলা সরকার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৭ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে রংপুর অঞ্চল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ডা. শর্মিলা সরকার রুমা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ডা.শর্মিলা সরকার রুমা বলেন, ‘আমি যেহেতু একজন চিকিৎসক , আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। আমি বরাবরই নারীদের উন্নয়ন করতে চাই। সেই জায়গা থেকেই যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি মানুষের জন্য কাজ করব। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমি যেন লক্ষ্যপূরণ করতে পারি।’

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মঙ্গলবার ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। বুধবার ও বৃহস্পতিবারও ফরম বিক্রি করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )