1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-মেইল ভেরিফিকেশন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। তাই গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। সেই চিন্তা করেই বিভিন্ন সময় একাধিক ফিচার এনেছে। এবার এই নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ই-মেইল ভেরিফিকেশন। অর্থাৎ ব্যবহারকারীকে ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। যদিও এটা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ই-মেইল ভেরিফিকেশন নাও করতে পারেন। যারা অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তা চান তারা চাইলে এটি করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আপাতত এই ফিচার নিয়ে কাজ চলছে। শুধু নিরাপত্তার স্বার্থেই এই ফিচার আসছে তা কিন্তু নয়। মনে করুন রাস্তায় বের হয়ে মোবাইল হারিয়ে ফেলেছেন। ফলে পুরনো হোয়াটসঅ্যাপে লগইন করা বেশ জটিল। কিন্তু ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করতে পারবেন হোয়াটসঅ্যাপে। নেটওয়ার্ক সমস্যার জন্য অনেক সময় ওটিপি আসে না, সে ক্ষেত্রেও ই-মেইল ব্যবহার সহজেই লগ ইন করা যাবে হোয়াটসঅ্যাপে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )