1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ

ওয়ানডে নেতৃত্ব ছাড়লেন তামিম, খেলতে পারবেন না এশিয়া কাপ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

এশিয়া কাপের আগে ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘চোট থাকায় দলের কথা চিন্তা করে আমি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই দলের জন্য ভালো হয়। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। উনিও বুঝেছেন ব্যাপারটা।’

নতুন অধিনায়কের নাম পরে ঘোষণা করবে বিসিবি। চোট থেকে সেরে উঠতে তামিমের আরও কিছুটা সময় প্রয়োজন। যে কারণে খেলতে পারবেন না এশিয়া কাপে। তবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরার ব্যাপারে আশাবাদী টাইগার ওপেনার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে খেলায় ফেরার সিদ্ধান্ত নেন।

গত সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে চিকিৎসা ঢাকায় ফেরেন তামিম। ব্যথা প্রশমনে তার শরীরে পুশ করা হয় দুটি ইনজেকশন। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। সামনের ব্যস্ত সূচির ধকল না নিয়ে তামিম নিজেকে ফিট করতে সময় নিচ্ছেন মেডিকেল বিভাগের পরামর্শে।

২০২০ সালের মার্চে মাশরাফী বিন মোর্ত্তজা নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডে দলের দায়িত্ব নেন তামিম। ৩ বছর ভালোভাবেই বাংলাদেশ দলকে এগিয়ে নিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )