1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ঈদে নানা বাড়ি বেড়াতে এসে চিংড়ি ঘেরের পানিতে ডুবে মোনালিসা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোনালিস ঈদের আগের দিন নানা শামসুদ্দিন কাজীর বাড়ীতে মায়ের সাথে ঈদে বেড়াতে এসেছিল। নিহত মোনালিসা গোপালগঞ্জ সদর উপজেলার মানিক দে গ্রামের বশার কাজীর মেয়ে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ১১টার দিকে দারিয়ালা গ্রামে শিশু মোনালিসা তার মামাতো ভাই-বোনের সাথে নানা’র চিংড়ি ঘেরে গোসল করতে যায়। মোনালিসা চিংড়ি ঘেরে গোসল করতে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। এ সময় তার সাথি মামাতো ভাই-বোনেরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ঘেরের পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )