1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রিকসে যোগদান বাংলাদেশের জন্য গৌরবের: তথ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

নতুন অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদান বাংলাদেশের জন্য গৌরবের এবং সম্মানের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার ১ জুলাই চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুর পাড়ে নিজ বাসভবনে ঈদুল আজহা পরবর্তী সমসাময়িক বিষয় নিয়ে সাংবদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ব্রিকস বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে স্বীকার করে নিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। এতে যোগদানে দেশের বহুমাত্রিক সুবিধা হবে।

সম্প্রচারমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের উন্নয়ন বিরোধী বলে এর বিরোধিতা করছেন।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ভূ-রাজনৈতিক তৎপরতা নিয়ে আমাদের চিন্তা নেই। কোন মাথা ব্যাথাও নেই। সংসদীয় গণতন্ত্র অনুযায়ী আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করবেন।

এ সময় কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছিরসহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )