1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থী সিয়ামের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকেই ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ হয় ওই কিশোর।

সিয়াম উপজেলার নাজিরপুর এলাকার মৃত হোসেনের ছেলে এবং স্থানীয় সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এসময় বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনকে জানায়। পরবর্তীতে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে৷ সন্ধ্যা সাতটা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। তবে গতকাল (শুক্রবার) নিখোঁজ ওই কিশোরের কোনও খোঁজ পাওয়া যায় না। তাই আজ (শনিবার) সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হয়। এক পর্যায়ে ঘটনাস্থলের ওই এলাকা থেকেই আমরা ওই কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )