1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম

সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নাবিল (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১দিকে চর গঙ্গামতি সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ নাবিল কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ঘটনার পরপরই স্থানীয় জেলে, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ নাবিল কলাপাড়া উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চাপলী গ্রামের তার নানা বাড়িতে বেড়াতে যায়। সকালে তার দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে গোসল করতে নামে। এসময় নাবিল স্রোতের টানে সাগরে ভেসে যায়। তবে সে সাঁতার জানত না বলে জানা গেছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসর ও পটুয়াখালী ডুবরির একটি টিম যৌথভাবে কাজ করছে। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )