1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম

সদরঘাটে লঞ্চে অগ্নিকাণ্ড, এক ঘন্টা পর নিয়ন্ত্রণে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার বেলা ১১টার দিকে লঞ্চে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।পরে এক ঘন্টা চেষ্টার পর দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায় ফায়ার সার্ভিস।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি আমরা। ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করেছে। লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )