সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকেই টানা বৃষ্টির মধ্যেও রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।
রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি ড. মোস্তাক আহমেদ।