বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। নামাজে মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আব্দুল হাদী।