1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে তোফাজ্জল হোসেন মিয়াই থাকছেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার। আগামী একবছর তিনি এ দায়িত্ব পালন করবেন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একইদিন তোফাজ্জল হোসেনকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৪ জুলাই থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

No description available.পরে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হন তোফাজ্জল হোসেন মিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )