1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

আরারও দেশসেরা সিলেট সিটি করপোরেশন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৫৪ জন দেখেছেন

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে (এপিএ) দেশসেরা হয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এ নিয়ে টানা তিনবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণক মূল্যায়নে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হলো প্রতিষ্ঠানটি।

রবিবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন।

এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল সিটি কর্পোরেশনসহ ২০টি দপ্তর-সংস্থার মধ্যে ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমানক মূল্যায়নে প্রথম হয় সিলেট সিটি কর্পোরেশন। এসময় ২০২২-২০২৩ অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের সাথে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন স্বাক্ষর করেন।

এ অর্জন প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘করোনা অতিমহামারি, বন্যাসহ প্রাকৃতিক বিপযর্য়ের সময়েও সিলেট মহানগরের নাগরিকদের সহাযোগিতায় সিসিক উন্নয়ন বাস্তবায়ন লক্ষ্যমাত্রা অর্জন ও সেবা প্রদান করতে পেরেছে। জীবনের ঝুঁকি জেনেও সিলেট সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারিরা নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কাজ বাস্তবায়নে সচেষ্ট ছিলেন। সিসিকের ধারাবাহিক এ অর্জন সিলেট নগরবাসিকে উৎসর্গ করছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )