1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম

লক্ষ্মীপুর পৌরসভায় ১১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থ বছরের চেয়ে প্রায় ১ কোটি টাকা কম। এর মধ্যে উন্নয়ন বাজেটে গত অর্থ বছরের চেয়ে ১১ কোটি ৪৯ লাখ টাকা আয় কম ধরা হয়েছে। রাজস্ব খাতে বাজেট আয় বৃদ্ধি করা হয়েছে ১০ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ১৯২ টাকা।

রবিবার (২৫ জুন) দুপুরে পৌর মেয়রের বাসভবন-সংলগ্ন ‘জনতার ঘর’-এ বাজেট ঘোষণা করেন মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

বাজেটে রাজস্ব খাতে ৫৪ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ১৯২ টাকা, উন্নয়ন খাতে ৫৮ কোটি ২৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৭৬ লাখ টাকাসহ সর্বমোট আয় ধরা হয়েছে ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকা। বাজেটে ১১টি খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকা। এ বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৫ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )