1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ আউটার স্টেশনের কাছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ লাইনচ্যুত হলে উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রোববার (২৫ জুন) ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে নগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গরু নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল ট্রেনটি। দুই দফা ট্রেনটি লাইনচ্যুত হলে উদ্ধার অভিযান চালানো হয়। পরে রোববার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ট্রেনটি আর ঢাকা যাচ্ছে না। ট্রাকে করে বিকল্প ব্যবস্থায় গরু ঢাকায় পাঠানো হচ্ছে।

রেলওয়ে পুলিশের এসআই দীপক চন্দ্র জানান, কোরবানির গরু বোঝাই ট্রেনটি শনিবার (২৪ জুন) রাত দেড়টার দিকে ময়মনসিংহ জংশন ছেড়ে যাবার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে রোববার সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )