1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম

৪ মাসে স্বর্ণের দাম সর্বনিম্ন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে। সাপ্তাহিক ভিত্তিতে গত ৪ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আগামীতে সুদের হার বাড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। তাতে বুলিয়ন মার্কেট চাপে পড়েছে।

অবশ্য দৈনিক ভিত্তিতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। শুক্রবার (২৩ জুন) প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯১৮ ডলার ৭৯ সেন্টে। তবে চলতি সপ্তাহে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ। বিগত ৪ মাসের মধ্যে যা সবচেয়ে কম।

শিকাগো ভিত্তিক ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার বিশেষজ্ঞ ফিলিপ স্ট্রেইবল বলেন, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদহার বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন। শিগগিরই আর তা কমাচ্ছে না মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। এতে স্বর্ণের দরে নেতিবাচক প্রভাব পড়েছে। ইতোমধ্যে ফেডের সান ফ্রান্সিস্কো শাখার প্রেসিডেন্ট মেরি ডেল বলেন, চলতি বছর আরও দুবার সুদের হার বাড়ানো খুবই যৌক্তিক হবে।

সুদের হার বাড়লে স্বর্ণের দরপতন ঘটে। কারণ, গুরুত্বপূর্ণ ধাতুটি কাছে রাখার খরচ বেড়ে যায়। সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য হ্রাস পেয়েছে ১৫০ ডলার। গত মে মাসের শুরুতে প্রয়োজনীয় ধাতুটির দর ওঠে ২০০০ ডলারের ওপরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )