1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন নৌ-অবরোধ ভেঙ্গে হরমুজ পার হলো অন্তত ৮ জাহাজ চট্টগ্রামে ডিসি অফিসের সামনে ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিএনপি ভোটে জেতায় ১৭ বছর পর ‘ভাত’ খেলেন কিশোরগঞ্জের ইনু মিয়া মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরানের বন্দরে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র বৈশাখের মঞ্চে রাজনৈতিক বার্তা: ফিরে আসবে আওয়ামী লীগ মিথ্যা মামলার বাদীদের তালিকা করা হচ্ছে, সময় বদলাতে সময় লাগবে না: এ আরাফাত

দাফনের ৫৮ দিন পর গুলিবিদ্ধ হয়ে নিহত মিলনের মরদেহ উত্তোলন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ জন দেখেছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন মিলনের মরদেহ দাফনের ৫৮ দিন পর উত্তোলন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর মুন্সিপাড়া কবরস্থান থেকে মরদেহ তোলা হয়।
মরদেহ উত্তোলনের সময় রংপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত, মামলার তদন্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহত মুসলিম উদ্দিন মিলনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুসলিম উদ্দিন মিলন গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার পরদিন ২০ জুলাই ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। মুসলিম উদ্দিন মিলন নগরীর পূর্ব গনেশপুর এলাকার বাসিন্দা। তিনি নগরীর দেওয়ানবাড়ী সড়কের একটি জুয়েলার্সে স্বর্ণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে গত ২৭ আগস্ট নিহতের সহধর্মিণী দিলরুবা আক্তার বাদী হয়ে রংপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )