1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

৫৫ বছর বয়সেই না ফেরার দেশে ওস্তাদ রশিদ খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৪৪ জন দেখেছেন

৫৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের শাস্ত্রীয় সংগীতের খ্যাতিমান শিল্পী রশিদ খান। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর- টেলিগ্রাফ ইন্ডিয়ার।

বেশ কয়েক বছর আগে রশিদ খানের প্রস্টেটে ক্যানসার হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। এর মধ্যেই তার মস্তিষ্কে একাধিকবার রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছে।

এরপর মাসখানেক ধরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রস্টেট ক্যানসারে আক্রান্ত এই শিল্পী। ৫৫ বছর বয়সী এই শিল্পীকে ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এর মধ্যেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। সেখানেই মারা যান।

১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদ খানের। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন সঙ্গীত পরিবারে। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গান গেয়েছেন এই শিল্পী। শাস্ত্রীয় সঙ্গীতে রয়েছে তার ব্যাপক পরিচিতি।

পাশাপাশি বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমাতেও রয়েছে তার গান। যে তালিকায় আছে ‘যাব উই মিট’, ‘কিসনা’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেম ইজ খান’, ‘রাজ ৩’-র মতো সিনেমা। এছাড়া বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী। ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )