1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
সচিব পর্যায়ে বড় রদবদল, একাধিক মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে কর্মকর্তারা মহাষ্টমীতে কুমারী পূজা, দেশজুড়ে দুর্গামণ্ডপে ভক্তদের ভিড় ভুল হয়ে থাকলে ক্ষমা চাই, তবে অন্যায় করিনি: ইশরাক হোসেন। রান্নার সরঞ্জাম ও মানবদেহে লুকানো প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের বিতর্কের মধ্যে পদত্যাগের ঘোষণা ইশরাকের দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান, জানালেন অগ্রাধিকারের কথা পুলিশে ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ, বাড়ছে জনবল রাজধানীতে ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, হাসপাতালকে ৭ দিনের সময় চোটে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাস, দলে পারভেজ হোসেন ইমন কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ গেল নারীশিশুসহ ১৯ জনের, আহত ৩৭

ফুলপুরে জেল হত্যা দিবস পালিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

ময়মনসিংহের ফুলপুরে জেল হত্যা দিবস ২০২৩ পালিত হয়েছে। জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির দিক নির্দেশনায় ফুলপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় এক মিনিট নীরবতা পালন করে জাতীয় চার নেতার স্মতির প্রতি শ্রদ্ধা নিবেদনসহ তাদের আত্মার  মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। এরপর সকাল ১০টায় ফুলপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ছাব্বির আহমেদ ও ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মরহুম শহিদুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হামিদুল আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল, ভাইটকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )