1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সোহরাওয়ার্দীতে বিশাল ছাত্রজমায়েত, চলছে ছাত্রলীগের সমাবেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

ছাত্রলীগের সমাবেশ উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির নেতাকর্মীদের ঢল নেমেছে। বিশাল ছাত্রজমায়েতে কিছুক্ষণ পরই বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শুক্রবার বিকাল ৩টায় শুরু হয়েছে এই সমাবেশ। সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে অবস্থান নেন। বৃষ্টি বাধা উপেক্ষা করে তারা সেখানে জড়ো হন। নেতাকর্মীদের অনেকে মাঠেই জুমার নামাজে অংশগ্রহণ করেন।

 

সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।

 

মূলত জুমার নামাজের পর ছাত্রলীগের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। উদ্যানের আশপাশের এলাকায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর ও শাহবাগ দিয়ে মিছিল নিয়ে এখনও সামবেশস্থলে আসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আয়োজকরা আশা করছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখের বেশি নেতাকর্মী ও শিক্ষার্থী যোগ দেবেন। এতে ওয়ান্স এগেইন শেখ হাসিনা এই শপথ নেবেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )