1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

সেদিন ‘সুড়ঙ্গ’ টিমকেও আপ্যায়ন করেছিলেন ডিবির হারুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে আপ্যায়নের দিন ‘সুড়ঙ্গ’ সিনেমার টিমকেও মধ্যাহ্নভোজ করিয়েছিলেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের পোস্ট করা একটি ভিডিও থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।জয় বলেন, শনিবার দুপুরেই ‘সুড়ঙ্গ’ সিনেমার নির্মাতা, প্রযোজক এবং অভিনয়শিল্পী (ঢাকার) ডিবি প্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন। আমি ওই সময়ের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেছি।

সেদিন ডিবি প্রধান হারুনের সঙ্গে খাবার খান ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল, নির্মাতা রায়হান রাফী এবং অভিনেত্রী তমা মির্জা।

ভিডিওতে জয় প্রশ্ন করছেন- সুড়ঙ্গ টিমকে খাওয়াচ্ছেন কেন? উত্তরে হারুন অর রশিদ বলছেন, দেখেন—এটা তো লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে কেউ এলে তাকে অফার করতে হয়। আমিও লাঞ্চ করব এমন একটা সময়ে আসছেন, এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমি অফারটা করতে পেরেছি, তারা রাজি হয়েছেন এবং একসঙ্গে লাঞ্চ করব।

দুপুরে খাবার সময় কেউ এলে তাকে খাওয়ানো ‘দীর্ঘদিনের অভ্যাস’ জানিয়ে হারুন বলেন, লাঞ্চ টাইমে যদি কেউ আসে আমার অফিসে, এটা আমার দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, তাদের আমি লাঞ্চ অফার করি।

ঈদে মুক্তিপ্রাপ্ত আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সুড়ঙ্গ সিনেমা পাইরেসির অভিযোগ তুলে পুলিশের শরণাপন্ন হয়েছিলেন এর নির্মাতা রাফী। পরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সেদিন ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে সেখান থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।

এরপর ডিবি কার্যালয়ে তাকে আপ্যায়নের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )