1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’, তারেককে ছাত্রলীগ সভাপতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

তারেককে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন কি সফল হয়েছে, যেই আন্দোলনের নেতা বিদেশে পালিয়ে গিয়ে বিলাসী জীবন যাপন করছেন আর কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানাচ্ছেন! আমরা বলি—দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না।’

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাদ্দাম এসব কথা বলেন। বিএনপি পদযাত্রার নামে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলা করেছে দাবি করে এর প্রতিবাদে কর্মসূচিটির আয়োজন করে ছাত্রলীগ।

সাদ্দাম হোসেন বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব মানে সামনে থেকে নেতৃত্ব দেয়া। নেতৃত্ব মানে ঝুঁকি নিতে হবে, কর্মীদের সঙ্গে থাকতে হবে। রাজপথে লড়াই সংগ্রাম করতে হবে। কিন্তু আজকে তিনি শুধু ভিডিও কনফারেন্সেই বড় বড় কথা বলছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন। দেশের আইন-আদালতের মুখোমুখি হোন। কিন্তু তার তো বাংলাদেশে আসার হিম্মত নেই।’

‘আপনি দেশে আসবেন না আর বাইরে থেকে ভিডিও কনফারেন্সে নেতা-কর্মীদের নির্দেশনা দেবেন—এই ধরনের কাপুরুষোচিত আচরণ মনে হয় না কেউ মেনে নেবে’, যোগ করেন সাদ্দাম।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘তারেক রহমান একজন খুনি। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে এমন একজনকে প্রতিষ্ঠিত করা হয়েছে যিনি একজন প্রমাণিত সন্ত্রাসী। তিনি একজন প্রমাণিত খুনি। এটি রাজনৈতিক কোনো বক্তব্য নয়, প্রতিষ্ঠিত সত্য। এই খুনি বাইরের প্রেসক্রিপশন এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব আজকে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। সেজন্য তিনি বিজয়যাত্রা ঘোষণা করছেন আর দেশের উন্নয়ন, যেটা প্রতিষ্ঠিত, সেটি নিয়ে অব্যাহত মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমার মনে হয়, তিনি আর মির্জা আলমগীর নেই, তিনি মিথ্যা আলমগীর হয়ে গেছেন।’

‘কেয়ারটেকার গভর্নমেন্টের (তত্ত্বাবধায়ক সরকার) নামে আবারও যারা কেয়ার পাকিস্তান গভর্নমেন্ট নিয়ে আসতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রসমাজকে সোচ্চার থাকতে হবে। নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন পরিচালিত হবে। এটি আমাদের আত্মমর্যাদার বিষয়’, বলেন সাদ্দাম।

গত মঙ্গলবার মিরপুরের সরকারি বাংলা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার সঙ্গে যুক্তদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান সাদ্দাম।

তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের প্রতি আমাদের আহ্বান, কারা শিক্ষাপ্রতিষ্ঠানকে অনিরাপদ করছে, কারা শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা করছে আর কারা হুকুমের আসামি, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন। ছাত্রলীগের পক্ষ থেকেও আমরা সোচ্চার রয়েছি।’

সাদ্দাম আরও বলেন, ‘ছাত্রদের আমরা লেখাপড়া করার পরিবেশ এবং সুন্দর অ্যাকাডেমিক ক্যারিয়ারের নিশ্চয়তা দিচ্ছি। সন্ত্রাসীরা যদি আক্রমণ করতে আসে ছাত্রলীগের নেতা-কর্মীরা বুক পেতে দেবে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস করতে পারে।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )