1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

খড়ের গাড়িতে মিললো ১৮ কেজি গাঁজা, আটক ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি খড়ের গাড়ির মধ্যে লুকায়িত থাকা ১৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-০৮। এসময় ২টি মোবাইল, ২টি সিম ও মাদক বিক্রিত ৫০০ টাকা এবং ট্রলি সংযুক্ত একটি পাওয়ার টিলার জব্দ করা হয়।

রবিবার (১১ জুন) সকালে আটককৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। আটক দুই মাদক কারবারি হলেন- চুয়াডাঙ্গার দর্শনা থানার ছোট বদলিয়া গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মো. ইমরান (২৫) ও একই জেলার ডামুদাহ থানার বুইছিতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে  শহিদ হোসেন (২৮)। শনিবার (১০ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সাতৈর বাজার থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, আটককৃতরা মাদক কারবারি। তারা যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে মাদক ব্যবসা করতেন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নিত্যনতুন কৌশল অবলম্বন করে থাকেন। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করছিলেন।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )