1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

রাশিয়া ইউক্রেনে জয়লাভ করবে এবং সব জাতির শান্তি ও নিরাপত্তার জামিনদার হয়ে উঠবে সে ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো সন্দেহ নেই। খবর তাসের।

অর্ডার অব প্যাটারনাল গ্লোরি পুরস্কারপ্রাপ্ত একাধিক সন্তান থাকা এমন এক পরিবারের বাবা বলেন, ‘আন্তর্জাতিক শিশু দিবসে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে ব্যতিক্রমী বড় পরিবারগুলোর এক প্রতিনিধি রাশিয়ার বিজয়ে আস্থা প্রকাশ করেছেন। ‘আমি জানি যে বিজয় সর্বদা আমাদেরই হবে।

 

আমরাই জয়ী হব, দ্ব্যর্থহীনভাবে এ ক্ষেত্রে অন্য কোনো পথ নেই। আমি মনে করি যে শেষ পর্যন্ত আমাদের দেশ সব মানুষের, বিশ্বের সব দেশের শান্তি ও নিরাপত্তার জামিনদার হবে।’

এ ব্যাপারে পুতিন সহমত প্রকাশ করে বলেন, ‘এটা ঠিক। আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনই হবে। এতে কোনো সন্দেহ নেই।’

রাষ্ট্রপ্রধান উল্লেখ করেন যে, বিশেষ সামরিক অভিযান চলাকালে রাশিয়া ‘তাদের জমি, মানুষ এবং মূল্যবোধ রক্ষা করছে।’ তাই তারা অবশ্যই বিজয়ী হবে।

তিনি তার কথা পুনর্ব্যক্ত করে বলেন, এ বিজয়ের ব্যাপারে ‘কোনো সন্দেহ নেই, এটা বলার অপেক্ষা রাখে না।’

পুতিন বলেন, ‘এ সেনা সদস্যের বিশেষ সামরিক অভিযান জোন ছেড়ে চলে যাওয়ার সুযোগ ছিল কিন্তু তিনি সেখানে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এখন চিকিৎসা গ্রহণ করে তিনি যুদ্ধে ফিরে যেতে চান।

লোকটি সুস্থ হয়ে গেলে তার সেবা চালিয়ে যাওয়ার জন্য সত্যিই প্রস্তুত ছিল এমন কথা জানতে পেরে প্রেসিডেন্ট বলেন, আমার কাছে মনে হচ্ছে আপনি যা করতে পারেন তা করেছেন।

আমি যাচাই করে দেখেছি, আপনার একটি ভালো শিক্ষা এবং বিশেষায়িত ক্ষেত্র রয়েছে। আপনি যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থায় থাকতে চান তা হলে আমরা সহজেই তা করতে পারি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

পরিশেষে পুতিন বলেন, ‘আমাকে এই বিষয়ে মন্ত্রীকে নির্দেশ দিতে দিন। আমরা সহজেই আপনার যে কোনো অনুরোধ পূরণ করব। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনি দেশের জন্য যা করেছেন তা মনে রাখব আমরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )