1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

শ্যামলীর আগুন লাগা ভবন থেকে একজনের মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

রাজধানীর শ্যামলীতে আগুন লাগা বহুতল ভবন থেকে মৃত একজনকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, ১৯ তলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে তার মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলনও এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রূপায়ণ শেলফোর্ড নামের ২০তলা ওই ভবনের ৭ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় রাত ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবন থেকে ২৭ জনকে অক্ষত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তবে ফায়ার সার্ভিসের সূত্র মতে এ সংখ্যা ২৩ জন।

ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে প্রায় তিন ঘণ্টার চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, প্রায় ১৪টা ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ২টা ৮ মিনিটের দিকে। এখনো ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )