1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

‘গাজীপুর সিটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধিনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

গাজীপুর সিটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ।

তিনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের অজুহাতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিদারদের মুখে চুনকালি দিয়ে গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তাহলে কি প্রমাণ করে? গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন এবং স্বদিচ্ছা।

শুক্রবার (২৬ মে) বিকেলে সিলেট নগরীর ‘হোটেল গার্ডেন ইন ভিআইপির’ বলরুমে অনুষ্ঠিত জাপার সিলেট বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মামুন বলেন, ভুলে যান কেনো, মাগুরার উপ-নির্বাচনে তৎকালীন বিএনপি সরকারের নিলর্জ্জ সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছিল। কি হয়েছিল সেদিন, আমরা কি ভুলে গেছি?

তিনি বলেন, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সাহেব সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়ে দুঃখ প্রকাশ করে মাগুরা ছেড়ে এসেছিলেন। সুতরাং মাগুরার নির্বাচনকারীদের মুখে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানায় না। তাদের হাতে যেমন দেশ নিরাপদ নয়, তেমনি গণতন্ত্র ও নির্বাচন নিরাপদ নয়।

তিনি বলেন, বলার অপেক্ষা রাখে না, নিঃসন্দেহে গাজীপুরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সদিচ্ছা নিয়ে আর কি প্রশ্ন তোলার সুযোগ আছে?

বিরোধীদলীয় নেতার মূখপাত্র আরও বলেন, গাজীপুরে জাতীয় পার্টির প্রায় এক লাখ ভোট ব্যাংক রয়েছে। বিগত নির্বাচনগুলো লাঙলের প্রার্থীরা তেমন ভোটই পেয়েছেন। তাহলে এবার লাঙলের প্রার্থীর জামানত হারানোর মানে জাতীয় পার্টির পরাজয় নয়, এটা জিএম কাদেরের পরাজয়।

সিলেটে পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে কাজী মামুন বলেন, নির্বাচনে কে লাঙল প্রতীক পেলো, সেটা মূখ্য বিষয় নয়। লাঙলের মালিক এরশাদ-রওশন এরশাদ। তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীরা লাঙলের উত্তরাধিকারী। সুতরাং জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান কাজী মামুনূর রশীদ।

সিলেট বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ও দশম জাতীয় সম্মেলনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু ও সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য পীরজাদা জুবায়ের আহমদ, জাপা নেতা অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী, ইশরাকুল হোসেন শামীম, মুজিবুর রহমান ডালিম, মুরাদ আহমেদ, মো. কাইয়ুমসহ সিলেট বিভাগের শীর্ষ নেতারা।

এতে আরও উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য শাহ জামাল রানা, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সৈয়দ মোকাব্বের, ইসরাফিল হোসেন মিয়া, মো. ফিরোজ খান, সোলাইমান মজুমদার ও আব্দুল আজিজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )