1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

শেখ হাসিনাকে হত্যার হুমকি: সোমবার দেশব্যাপী বিক্ষোভ করবে আ.লীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ করে এর প্রতিবাদে সোমবার (২২ মে) সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। রোববার (২১ মে) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সোমবার (২২ মে) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

এদিকে রোববার (২১ মে) বিকেলে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির বিষয়ে কঠোর হতে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ফখরুলকে বলতে চাই, এক দফার নামে আপনারই জেলার আহ্বায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। আপনি তো অনেক চাপাবাজি করেছেন, আপনি কি তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছেন? শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার পরও আপনাদের লজ্জা করে না?

তিনি বলেন, ১৯ তারিখে হত্যার হুমকি দিয়ে আবু সাঈদ আজ ২১ তারিখেও বাইরেই আছেন, জেলে যাননি। আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কতটা অবগত। আমার কাছে এই হুমকির ভিডিও আছে।

আ.লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের সব পর্যায়ের নেতাকর্মীদের বলতে চাই, আর শান্তি নয়, এবার প্রতিরোধ। অনেক শান্তি সমাবেশ করেছি, আর ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পনা করতে দলে দলে লন্ডন যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )