1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষা স্মার্ট হতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম নাগরিক। সে কারণে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষা স্মার্ট হতে হবে। বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন, আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। ২০০৮ সালে তিনি বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন। ২০২২ সালে এসে বলেছেন ডিজিটাল বাংলাদেশ পেয়ে গেছি।

চট্টগ্রাম পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ফাউন্ডার কনফারেন্সে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশকে প্রধানমন্ত্রী উদ্ভাবনীর বাংলাদেশ তৈরি করে একটা স্মার্ট বাংলাদেশ করবেন। এর ফলে আমরা সবদিক থেকে চৌকস হবো। আমাদের শিক্ষা হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট, আমাদের গভর্নেন্স হবে স্মার্ট, আমাদের ব্যবসা-বাণিজ্য হবে স্মার্ট। এই সব কিছুর মধ্য দিয়ে আমরা একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করবো।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার সবক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে শিক্ষাটাকে গুরুত্ব দিচ্ছে। ঠিক যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষাকে প্রাধান্য দিতে হবে এবং তিনি যেভাবে চিন্তা করেছিলেন তা অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা শিক্ষাকে এগিয়ে নিতে সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন, শিক্ষানীতি করে দিয়েছেন।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, স্বাধীন সার্বভৌম একটি দেশের উপযোগী করতে তাকে এগিয়ে নিয়ে যেতে, তার সব সম্ভাবনাকে বিকশিত করতে যে রকম শিক্ষা ব্যবস্থা করা দরকার, ঔপনিবেশিক শিক্ষা নয়, যেটি বঙ্গবন্ধুর ভাষায় কেরানি পয়দা করার শিক্ষাব্যবস্থা সেটি নয়। একটি সাধারণ দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়বার জন্য বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি। চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হওয়ার সম্ভাবনার দিকগুলো আছে, একইসঙ্গে চ্যালেঞ্জও আছে। আমাদের এসব অর্জন করতে গেলে পথে অনেক বাধা-প্রতিবন্ধকতা আছে। বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হবার ক্ষেত্রে অনেক অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলা করতে জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতের ক্ষেত্রটা হলো শিক্ষা। শিক্ষার্থীরা দেশটাকে পুরোপুরি পাল্টে ফেলতে পারে।

ইউনিভার্সিটির ভিসি প্রফেসর নুরুল আনোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার আহসানুল হক রিজন, আলী আজম স্বপন, ট্রেজারার গণেশ চন্দ্র রায়, ডিন ড. মফজল আহমেদ, ড. ফাইজুল আলম, প্রফেসর মাইনুল হাসান চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )