1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

আচরণবিধি লঙ্ঘন করায় জাহাঙ্গীরের মাকে কারণ দর্শানোর নোটিশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জায়েদা খাতুন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের মা। বৃহস্পতিবার (১১ মে) গাজীপুর সিটির রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতীক বরাদ্দের পর লিফলেট ও হ্যান্ডবিলে সাবেক মেয়র জাহাঙ্গীরের ছবি ব্যবহার করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন, যা সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা ২০১৬ বিধি ৮ এর ৫ লঙ্ঘন। তাই কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে কারণ দর্শানোর জন্য বলেছেন ফরিদুল ইসলাম।

সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা ২০১৬ বিধি ৮ এর ৫ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজের ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করতে পারবেন না। তবে শর্ত থাকে রাজনৈতিক দলের মনোনীত হলে দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। এছাড়া আচরণবিধি লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জাহাঙ্গীর নিজেও মনোনয়নপত্র তুলেছিলেন। তবে ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা, আপিল কর্তৃপক্ষ এবং এমনকি উচ্চ আদালতেও টেকেনি। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আজমত উল্লা খান আচরণ বিধি ভঙ্গ করলে তাকেও কারণ দর্শাতে বলেছিল ইসি। তবে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে আচরণ বিধি মেনে চলার অঙ্গীকার করে সন্তুষ্ট করেছেন ইসিকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )