1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাবির ৪ বিভাগের আংশিক কমিটি ঘোষণা করল ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান অধিভুক্ত চার বিভাগের আংশিক কমিটি ঘোষণা করেছে ঢাবি শাখা ছাত্রলীগ। বিভাগগুলো হলো– রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অপরাধবিজ্ঞান বিভাগ, জাপানিজ স্টাডিজ বিভাগ ও পপুলেশন সায়েন্সেস বিভাগ।

রবিবার (৭ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই আংশিক কমিটিগুলো প্রকাশ করে।

ঘোষিত কমিটিতে দেখা যায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন তামীম দিরা খান ও সাধারণ সম্পাদক হলেন রেজাউল করিম। অপরাধবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন খালিদ মাহমুদ মিরাজ ও সাধারণ সম্পাদক হলেন রোকন খান।

জাপানিজ স্টাডিজ বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সুজন ও সাধারণ সম্পাদক এ এফ এম মেহেদী হাসান শান্ত। পপুলেশন সায়েন্সেস বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন মো. সাজ্জাদ হাসান সাকিব এবং সাধারণ সম্পাদক হলেন তানবীর রশিদ।

এদিকে ঘোষিত কমিটিগুলোর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন দুইজন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পাঁচজন। অপরাধবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন তিনজন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন দুইজন এবং সাংগঠনিক সম্পাদক তিনজন নিযুক্ত হলেন।

জাপানিজ স্টাডিজ বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন চার জন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন দুই জন এবং সাংগঠনিক সম্পাদক চারজন নিযুক্ত হলেন। পপুলেশন সায়েন্সেস বিভাগ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন দুইজন, যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন তিনজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )