1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

রংপুরে কৃষকের ধান কেটে মাড়াই করে দিল স্বেচ্ছাসেবকলীগ নেতা সুইট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৩৬ জন দেখেছেন

রংপুর নগরীর পান্ডার দিঘি এলাকার কৃষক আবদুল কাদের রতনের প্রায় দুই বিঘা জমির পাকা বোরে ধান কেটে দিয়েছেন জেলা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সুইট। পরে ধানগুলো মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন তারা। এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষক রতনের মুখে হাসি ফুটেছে।

শনিবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা সুইটের নেতৃত্বে ওই কৃষকের জমির ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দেয় একদল নেতাকর্মী।

কৃষক রতন বলেন, আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি প্রধানমন্ত্রী ও স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ জানাচ্ছি।

ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন, সোহাগ আহমেদ, আশিকুর রহমান আশিক,সামিউল ইসলাম শোভন,মতিয়ার রহমান, সামিউল ইসলাম, তুষার হোসেন তুহিন,আহাদ আলী বাবু, ডালিম, মাহামুদ, আল আমিন, রিয়ন সহ অন্যান্যরা।

স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সুইট বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় থাকা প্রান্তিক কৃষকদের খোঁজখবর নিচ্ছি আমরা। কোনো অসহায় কৃষক যদি ধান কাটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ সেই কৃষকের পাশে দাড়াচ্ছি এবং ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিচ্ছি।

সুইট আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ গঠনে যখন যে নির্দেশনা দিবেন তা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহুল হোসেন সাচ্চু ও বিপ্লবী সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এর নির্দেশে কেন্দ্রীয় কমিটির ১ নং সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা এর পরামর্শে রংপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক এর তত্ত্বাবধানে পান্ডার দিঘি এলাকায় কৃষক আব্দুল কাদের রতন মিয়ার দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, বিগত রমজান মাসে আমরা ইফতার সামগ্রী বিতরণ, সেহেরি বিতরণ এবং ঈদ উপহার বিতরণ কর্মসূচি সফল ভাবে সম্পূর্ণ করেছি তেমনি আগামীদিনে যখন যে নির্দেশনা আসবে অবশ্যই তা যথাযথ ভাবে রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পালন করবে এবং কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )