1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র পদত্যাগের কথা চিন্তা করিনি, তবে নির্বাচন করব : তামিম ইকবাল গণভোটের রায় বাস্তবায়নে দুই মাসের কর্মসূচির ঘোষণা ১১ দলীয় জোটের গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী টানা দুই দিন লোডশেডিংমুক্ত ছিলো দেশ: বিদ্যুৎ বিভাগ যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হজ হবে না শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত

‘দুই মাসেই সব প্রতিশ্রুতি পূরণ সরকারের পক্ষে সম্ভব নয়’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২০ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুই মাসেই সব প্রতিশ্রুতি পূরণ করা সরকারের পক্ষে সম্ভব নয়। ৫ বছরের মধ্যেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করবেন প্রধানমন্ত্রী।

রাজধানীর নয়াপল্টনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মে দিবসের সমাবেশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণে, সামর্থ্য দিয়ে কাজ করবে। এ সময় মে দিবস উপলক্ষে শুক্রবার পল্টনে শ্রমিকদলের মহাসমাবেশ লাখো লোকের উপস্থিতি আশা করেন তিনি।

তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের সরিয়ে উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব কমাতে সরকার ব্যবস্থা নিচ্ছে। উৎপাদক ও ভোক্তার মাঝখানে (মধ্যস্বত্বভোগী) যারা রয়েছে, তারা বেশি লাভ লুফে নেয়। উৎপাদকের যাতে উৎপাদন খরচ কমানো যায় এবং তারা যাতে কম খরচ ও সহজেই ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে পারে সে ব্যবস্থা নিচ্ছে সরকার।

এই উপদেষ্টা আরও বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করবেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে ইশতেহারে যা প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, তার সবগুলোই পালন করা হবে।

তিনি বলেন, ‘‘শ্রমিকদের মজুরি বোর্ডের নিয়ম-কানুন অনেক সেক্টরে মানা হয় না কিংবা অনেক বছর ধরেই মজুরি বোর্ড অপরিবর্তিত রয়েছে। বোর্ডের কঠোর প্রয়োগ ও আইন প্রণয়নে সংশোধনের জন্য আমরা সরকারের সঙ্গে কথা বলবো।’’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )